বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:১৮
ব্রেকিং নিউজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব বই ছিঁড়ে চাকরি হারালেন

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : বুধবার , ২৪ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৪:৪৫

শিক্ষক আসিফ মাহতাবকে ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক আসিফ জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরছেন না।

রবিবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আসিফ মাহতাব। তবে বিষয়টি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই স্ট্যাটাস তাদেরও নজরে এসেছে। তবে সেটি তারা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি  যে তাকে ক্লাসে না যাওয়ার জন্য যে নির্দেশনার কথা স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। 

ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন, ‘‘আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে (রাত ১১টা) এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস না নিতে না যাই। আমি জানি না, হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিলো। আমাকে কোনো কারণ জানানো হয়নি।’’গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব।

অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এসময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এ দৃশ্যের একটি ভিডিও মাহতাব তার নিজের ফেসবুকে আপলোড করেন। এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিয়া বলেন, তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হবে। সেখানে বিষয়টি পরিষ্কার করা হবে।

রবিবার রাতে শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কল রেকর্ডে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা শিক্ষক আসিফকে আগামীকাল (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার প্রশাসনিক সিদ্ধান্তটি জানাচ্ছেন।

এদিকে সোমবার বিকেলে মাহতাব নিজের ফেসবুক পেইজে সর্বশেষ আপডেট হিসেবে জানিয়েছেন, আমার ব্র্যাক বিশবিদ্যালয়ের  অফিসিয়াল ইমেইল ডিসএবল করে দাওয়াহ হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়াহ করবেন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১