বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:১৮
ব্রেকিং নিউজ

নড়াইলে রাগ করে বউ বাপের বাড়ি চলে যাওয়ায় দুই ছেলেকে নিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

রিপোর্টার : উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
প্রকাশ : সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৩:৩৭

নড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কালিয়া উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্নহত্যার চেষ্টা চালানো ব্যক্তির নাম রোমান মোল্যা (৩৫)। তার দুই ছেলে লামিম মোল্যা (৯) ও সোবহান মোল্যা (১২)। কালিয়া উপজেলার জোকা গ্রামের শওকত মোল্যার ছেলে, রোমান মোল্যা।

জানা গেছে, রোমান নামে ওই ব্যক্তির স্ত্রী লতা বেগম রোববার সকালে রাগারাগি করে তার বাবার বাড়ি চলে যায়। পরে তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় রাতে অভিমানে ওই ব্যক্তি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে পান করান এবং নিজে পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা পর  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বলেন, ওই তিন জনের অবস্থা বিপদজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১