পূর্ব ঘোষণা অনুযায়ী , সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে। এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
২৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে।
বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এখন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে বসবেন। সকাল সোয়া ১০টার দিকে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর বলেন ।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু কর্মচারীকে জমায়েত হতে দেখা যায়। এছাড়া, কিছু দফতরে গিয়ে দেখা যায় কোনো কোনো কর্মচারীকে ।
কর্মচারীদের দাবি পূর্ণ না হলে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি চলবে বলে এ ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা । ঐক্য ফোরামের নেতারা জানান এ দবি পূর্ণ না হলে আবার কর্মসূচি দেওয়া হবে ৩১ মে পর থেকে। একইসঙ্গে মাঠপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ সব দফতরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয় গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেই থেকে শুরু হয় এই অধ্যাদেশের বিরোধিতা। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা নামেন আন্দোলনে। আন্দোলনের মাঝেই গত রবিবার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। গত শনিবার থেকে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা।