আজও আমি ঠিক
আগের মতোই আছি
বদলাইনি এতোটুকু
শুধু সময় নামের অচিন পাখি টা
তোমাকে নিয়ে গেছে
একটু একটু করে অনেক দূরে।
সূর্যের সবটুকু আলো জ্বেলেও
ঠিক আগের মতো তোমাকে আর
চিনতেও পারিনা।
অথচ একদিন--
অন্ধকারে তোমার পদধ্বনি শুনেও
তোমাকে চিনতে আমার ভুল হতোনা
আজ তোমার আকাশে
নীল নয়, রঙিন স্বপ্ন
তোমার দু'চোখে-প্রেম নয়
আছে অর্থের মিনার
যেখান থেকে তুমি আমাকে
চিনতে পারবে না
যদিও তোমাকে আমি ঠিকই
চিনতে পারবো।