মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:১৩
ব্রেকিং নিউজ

নড়াইলের কালিয়ায় হত্ দারিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ , সন্ধ্যা ০৭:৪০

প্রেসক্লাব কালিয়া'র সাংবাদিকদের উদ্যোগে কালিয়া উপজেলার অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

১৮ ডিসেম্বর সকাল থেকে কালিয়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় শীত নিবারনে আশ্রয় নিয়ে রাতিযাপন করা অসহায় গরীর মানুষ ও পাগল, প্রতিবন্ধীদের খোঁজ করে প্রেসক্লাব কালিয়া সভাপতি শেখ ফসিয়ার রহমানের উপস্থিতিতে সাংবাদিকগন  শীতার্তদের একটু স্বস্তির জন্য কম্বল বিতরণ করেন। সাংবাদিকদের এই সেবা মূলক কাজ দেখে উৎসাহ  ও ধন্যবাদ প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক টুকু, এডভোকেট ইকরামুজ্জামান পান্না, এ্যাডঃ খোকন চন্দ্র শিকদার এ্যাডঃ  বিশ্বজিৎ বিশ্বাস  আফতাব সিকদার, শেখ নজরুল ইসলাম, মাকলুকাত চৌধুরী, । উপজেলা বি,এন,পির সভাপতি সরদার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বি এন পির সভাপতি শেখ সেলিম হোসেন সাধারণ সম্পাদক আবু রেজা ইউসুফ, বি,এন,পি নেতা মনিরুজ্জামান মনা, স,ম,ইকরাম রেজা, শেখ সিহাব হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সুধীজন। সরকারি সহায়তার প্রতিক্ষায় না থেকে অচিরেই সকল বিত্তবান মানুষ অসহায় মানুষদের শীত বস্ত্র দিয়ে উপকৃত করবেন বলে আশা প্রকাশ করেন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান মারুফ।

 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১