মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩১
ব্রেকিং নিউজ

১০-৫০ হাজার টাকা সহায়তা পাবেন যেসব শিক্ষার্থীরা , আবেদন অনলাইনে

রিপোর্টার : শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ
প্রকাশ : রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ , বিকাল ০৪:৪২

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে অনুদানের জন্য আবেদনপ্রক্রিয়া চলছে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা সরকারের দেওয়া এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের প্রান্তের অনলাইন আবেদন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ–সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।


শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস পরপর ওপরের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন। একজন দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারির আবেদন আগামী আগামী ২৯ ফেব্রুয়ারী রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা আবেদন করতে পরবেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১