বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৩১
ব্রেকিং নিউজ

নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ , সকাল ১০:২৮

স্পোর্টস ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান

 ১৩ই এপ্রিল(শনিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাকিব আল হাসান ১লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ নববর্ষ! আশা করি এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে আমাদের সবার জীবনে।'

আরও পড়ুন -রমনার বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ চলছে

বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানেই পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেই মক্কা নগরীতে ওমরা হজ পালন করেছিলেন সাবেক এই টাইগার অলরাউন্ডার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১