মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৫৫
ব্রেকিং নিউজ

কবিতা :-প্রেম উপাখ্যান"

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ , বিকাল ০৩:৫৯

কবি:-

 রাহেলা আক্তার 

ভালোবাসি খুব সমুদ্র,,, 

ছুঁয়ে দেখ, তোমার অতলে নোনতা জল 

গ্রাস করে বিনিদ্র রজনী শয্যা পাতবো।

তোমার বেখেয়ালি তরঙ্গের মরুদ্যানে, 

পুষ্প কুঞ্জে সাজাবো অনর্গল। 

ভালোবাসি খুব সমুদ্র,,, 

ছুঁয়ে দেখ, মুছে দেব হৃদয়ের সকল যাতনা।

নীল শাড়ির আঁচলপেতে, জলকন্যার অপরূপ ঝলকে 

জ্যোৎস্না ছড়াবো তোমার হৃদয়ের পিঞ্জিরায়।

ভালোবাসি খুব সমুদ্র,,, 

ছুঁয়ে দেখ, তোমার উত্তাল মাতমে, 

নির্জনতা কে গ্রাস করে রাঙিয়ে দিব অনুভূতির আদল।

রক্তিম সূর্যাস্তের বিশালতায় অস্ত যাবো যুগল প্রেমিকের মগ্নতায়।

ভালোবাসি খুব সমুদ্র,,, 

ছুঁয়ে দেখ, ফিনিক্স পক্ষীর ন্যায় শত সহস্রবার 

ভষ্ম হয়েও পূর্ণজন্ম নেব, অনুভবের চাদরে -

তোমার বুকের উত্তাল ঢেউয়ের গহীনে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১