বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:১৭
ব্রেকিং নিউজ

কবিতা :- ভুল করো না

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ , রাত ০৯:১৮

কবি :-

জেবুন্নেছা জেবু     

আজকাল বিকেল গুলো 

বড্ড অশান্ত মনে হয়,

 দিনের যৌবনে না পাওয়া প্রেম 

 মনুষ্য জীবনকে হয়তো হরদম পুড়ায়।

লোকেরা যা করে গোপন 

অথচ তা প্রকাশে বলা  প্রয়োজন,

 বারংবার নিত‍্য কাল করে যায়

মানুষেরা ভুল আচরণ।

ভালোবাসা ছাড়া কেউ আপন হয় না

দুরের আকাশ যেমন সমুদ্রে মিশে না,

 ভুল কখনো ফুল হয় না

যৌবনের ভুলে কভু শান্তি  পাবে না।

যদি অকারণে নিজেকে করো ক্ষয় 

অচিরেই হবে জীবনের  পরাজয়,

কারো মন নিয়ে  করতে নেই খেলা

 ঘুরে ফিরে  পাবে ঠিক একই বেলা।

সঙ্গীকে সময় দিতে করো না কার্পন‍্য

 অভিযোগ হীন জীবনে হও ধন‍্য,

 এসো আত্ম সন্তুষ্টি অর্জন  করি

 ভালোবাসাময় সুন্দর  ভুবন গড়ি।।



               __________

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১