বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:১৬
ব্রেকিং নিউজ

প্রাণের বাংলা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ২৩ মার্চ ২০২৪ , বিকাল ০৪:৫৮

সাজিয়া আফরিন 

ফাগুন ছোঁয়া ভাষার মাসে 

কৃষ্ণচূড়া শিমুল লালে,

পিতৃহারার আর্তনাদে 

অশ্রু সিক্ত দুটি গালে। 

মায়ের বুকে চাপা কান্না 

আদরের ধন আসবে ফিরে,

লাল সবুজের নিশান বুকে

শান্তির নিঃশ্বাস আপন নীড়ে। 

রাখাল ছেলের বাঁশির সুরে

সবুজ ঘাসে মেঠো পথে,

বাংলা মায়ের মাটির স্পর্শে 

বীরের বেশে সুখের রথে। 

বীর শহিদের আত্মদানে

স্মৃতির পাতায় অম্লান ছবি, 

রূপের রানি সোনার বাংলা 

কাব্য কথায় লিখেন কবি। 

পদ্মা মেঘনা যমুনার জল

আপন খেয়ায় ঢেউয়ের রাশি,

হলুদ বরণ রঙের খেলা 

বাংলা মাগো ভালোবাসি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১