নানা আয়োজনে খানসামা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন।
মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির পরে সূর্যোদয়ের সাথে সাথে খানসামা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন,দোয়া অনুষ্ঠিত।এরপর খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও বাংলাদেশ স্কাউটসের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত।এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় অফিসে (পাকেরহাটস্থ) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী সহকারে পাকেরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ১মিনিট নিরবতা পালন শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,ইউএনও মো.তাজ উদ্দিন,আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,ওসি মোজাহারুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকলেছুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।