মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৪
ব্রেকিং নিউজ

কালিয়ায় ঘাতক ট্রলির চাপায় হেলপারের মৃত্যু

রিপোর্টার : নয়ন বৈরাগী কালিয়া প্রতিনিধি
প্রকাশ : রবিবার , ৩ মার্চ ২০২৪ , বিকাল ০৫:২৭

নয়ন বৈরাগী , কালিয়া প্রতিনিধি 

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রবিবার সকাল ৯টার দিকে কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাপাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান। 

নিহত ১৫ বছরের আকাশ সিকদার নড়াইলের কালিয়া উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। আকাশ স্থানীয় এসএসবি ইটভাটার ট্রলিটিতে চালকের সহকারী ছিল। 

পরিদর্শক বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রিজের গোড়ায় চালক হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা আকাশ নীচে পড়ে যান। এসময় তিনি ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। 

ঘটনার পর ট্রলিটি নিয়ে পালিয়ে যান চালক। 

তবে এ বিষয়ে থানায় অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এখনো কেউ অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১