বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:০১
ব্রেকিং নিউজ

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টার : শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩০ মে ২০২৪ , রাত ১০:৫৮

শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। 

কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আনজুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী হাফেজ এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছাকাছি  প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১