বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৫৯
ব্রেকিং নিউজ

মিছিলে প্রেম"

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ জুলাই ২০২৪ , দুপুর ১২:০৫

মেহেনাজ পারভীন 

সত্যি করে বলছি আমি

তোমায় ভালোবাসি

পতাকাটা বাঁধতে গিয়ে

চোখের কোণায় ভাসি।


আমার কিছু ভাল্লাগে না

রক্ত ঝরে বুকে

জয়ী হয়ে ফিরে এসো

ঘর বাঁধিব সুখে।


যখন শুনি সেই তুমিটা

মৃত্যুঞ্জয়ী বীর

নির্বাক আমি ঐ যন্ত্রনায়

কলিজা চৌচির। 


ঐযে 'জবাব চাই জবাব দাও'

স্লোগান তোমার কণ্ঠে

মানুষগুলো হুবহু মানুষ

জানটা নিলো লুণ্ঠে।


মিছিলে মিছিলে শুনি

দিশেহারা শব্দ 

তুমি ছাড়া ধুঁকে মরি

ভালোবাসা জব্দ।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১