বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:২৬
ব্রেকিং নিউজ

স্বপ্নপরি

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ২৯ জানুয়ারী ২০২৪ , রাত ১০:১৮


মোঃ রুহুল আমিন

বেলুন নিবে রঙিন বেলুন
একটি কিনে নাও,
বেলুন বিচে খাবার কিনব
আহার খেতে দাও।

পেটটা ভরলে অনেক খুশি
আর কিছু না চাই,
রাস্তার মোড়ে বাজার ঘাটে 
বেলুন বিচি তাই।

বেলুন পেলে করবে মজা 
খেলবে ওঁরা রোজ,
ওদের মজায় পাবো টাকা 
হবে দারুণ ভোজ।

আরাম আয়েশ করছে ওঁরা
লেখা পড়ায় বেশ,
ভালো মানুষ ক্যামনে হইবো  
আশা মোদের শেষ!

লেখা পড়ার স্বপ্ন মোদের
অলীক স্বপ্ন আজ,
ভোজন আশে ভীষণ চিন্তা
সুখ কপালে ভাঁজ।

পেটের ক্ষুধা নিবারণে
আছে ভীষণ ভয়!
কেমন করে পেটটা ভরবে
মনটা শুধু কয়।

তাইতো মোরা বেলুন বেচি
খেতে পারবো ভাত!
সব খানেতে বাড়ি মোদের
যেথায় হবে রাত।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১