বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪০
ব্রেকিং নিউজ

কবিতা :- প্রেম বিষাদিনী

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ২০ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৩২

কবি :-

মাহী সুলতানা রুমা 

নির্ঘুম রাতে চোখে অশ্রু ঝরে 

ভালবাসার সিক্ত চলে ,

আপন মানুষ পর হয় 

ভালবাসা হারালে কাঁদে 

থাকতে মূল্য নাহি বুঝে

নিয়তির ছোঁয়া মঞ্চে 

আমি ও ভেসে গেলাম।

অচিরেই আবার ফিরব

নতুন রূপে নিজেকে সাজিয়ে 

তবে ভালবাসা--

হৃদয়ে স্থান গোপনীয় রবে

কথা হবে না দেখা হবে না

তবুও ভালবাসা আলিঙ্গনে রবে

হয়তো প্রেম রবে তবে

বিচ্ছেদের ব্যথা হৃদয়ে থেকে যাবে 

এক স্বপ্নহীন কল্পনার মাঝে 

এঁকেছি মনে হাজার ছবি

সেই গল্প সে ছিল,

আমার ভালবাসার কবি।

আমি সেই ব্যর্থ প্রেমী।

ভালবাসার গোপনে 

যে প্রতিদিন কাঁদি..

হয়তো এটাই প্রেম বিষাদিনী ..!

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১