মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:২২
ব্রেকিং নিউজ

হেমন্ত

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ , রাত ০৯:০০

 মোঃ রুহুল আমিন 

হেমন্ত আজ নতুন ধানে

সুবাস ভরা ঘ্রাণ,

ধানের শোভা দেখে চাষির 

জুড়িয়ে যায় প্রাণ।

গাঁয়ের চাষি গামছা গায়ে 

যাচ্ছে ধানের খেতে,

কার্তিকের এই নতুন ধানে

গোলা ভরবে মেতে।

সোনালী ধান উঠবে বাড়ি 

উঠান যাবে ভরে,

নতুন ধানের পিঠা পায়েস 

থাকবে ঘরে ঘরে।

সুবাস ছড়ায় সেদ্ধ ধানের 

মুগ্ধ গন্ধের ঘ্রাণে,

খুশির ঝলক চোখে মুখে 

কৃষক বধূর প্রাণে।

গাঁয়ের পথে হালকা শীতে 

শিশির  দুর্বাঘাসে,

সূর্যের আলো উপচে পড়ে 

মুক্তার মতো হাসে।

খেজুর গাছে পুরুল বাঁধে 

কান্ড চেছে গাছি,

রসের ঘ্রাণে মৌ মৌ করে

চারিপাশে মাছি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১