বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৫
ব্রেকিং নিউজ

সর্বনাশী কৃত্রিম বন্যা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ২৪ আগস্ট ২০২৪ , দুপুর ১২:৪২

শাহজালাল সুজন 

ভাদ্র মাসে বন্যা এলো

কি ভয়ানক রূপে,

বি.বাড়িয়া ফেনী সহ

কত জেলা ডুবে।

হাহাকার আর আর্তনাদে 

অশ্রু হয়ে ঝরে,

প্রাণীকূলের জীবন নাশে 

বন্যার পানি ঘরে।

পার্শ্ববর্তী ভারত দিলো

বিভিন্ন বাঁধ খুলে,

প্রীতির বন্ধন নষ্ট করে

ক্যামনে থাকে ভুলে।

আমার দেশের করুণ দশা 

ভারত করলো সৃষ্টি,

পানিবন্দি হতো না আজ

যতই পড়তো বৃষ্টি।

আল্লাহ্ তুমি হেদায়েত দাও

কুচক্রীদের মনে,

অসহায় আজ বন্যার্তদের

থেকো তুমি সনে।


তারিখ- ২৩/০৮/২০২৪

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১