নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নের পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী জারী ও বাউল সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শুক্রবার সন্ধায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের কৃতি সন্তান শিহাবুর রহমান সিহাবের সার্বিক তত্বাবধানে তুলারামপুর ইউনিয়ন বি এন পির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক মাজহারুল ইসলাম লুলু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,নড়াইল নগর বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নগর বি এন পির
সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা,নগর বি এন পির সহ সভাপতি কিয়ামুল হাসান সহ ৬ নং তুলারামপুর ইউনিয়ন বি এন পির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।