বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪১
ব্রেকিং নিউজ

কেশবপুরে ছেলে-মেয়েদের মক্তবে আগমনে উৎসাহিত করতে কম্বল বিতরণ।

রিপোর্টার : যশোর জেলা ( প্রতিনিধি )
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২ জানুয়ারী ২০২৫ , সন্ধ্যা ০৬:১৬

যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাস্তা আল আরাফাহ মাদ্রাসার সকালে পড়তে আসা মক্তবের ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি-২৫) সকালে অনুসন্ধান প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদের অর্থায়নে ১৮ পিচ কম্বল মক্তবে রেগুলার ছেলে-মেয়েদের আসার আগ্রহ বাড়াতে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার জমিদাতা মাওলানা আব্দুস সাত্তার, মাদ্রাসার পরিচালক হাজী আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষক ক্বারী ইব্রাহিম হোসেন, সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান-সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১