ভোলার চরফ্যাশনে মোঃ সিদ্দিক আল রাফি সভাপতি ও মোঃ মেহেদী হাসান হৃদয় সাধারণ সম্পাদক এবং মোঃ তানভীর ইসলাম মাহির কে সাংগঠনিক এর দায়িত্ব দিয়ে রসুলপুরের ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের ৩ সদস্যের কমিটি ঘোষণা করেছেন শশীভূষণ থানা ছাত্রলীগ।
গতকাল (১জুলাই) মঙ্গলবার বিকালে শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতি তারেক পন্ডিত ও সম্পাদক মাহফুজ হাওলাদার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে শশীভূষণ থানা ছাত্রলীগ আগামী এক বছরের জন্য এই কমিটিকে দায়িত্বভার প্রদান করে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
দীর্ঘ দিন পর নতুন এ কমিটি ঘোষনা করায়
ভোলা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয়কে
অভিনন্দন জানিয়েছে সাধারন ছাত্রসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।