বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৪
ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় : বি ইউনিটে ফেলের সংখ্যা ৭১ শতাংশ

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : বুধবার , ১৩ মার্চ ২০২৪ , দুপুর ০২:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৫৭ হাজার ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৬৯২ জনই ফেল করেছে। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৩ শতাংশ।

এছাড়া পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ।মঙ্গলবার (১২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম।কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেন ৬৫ হাজার ২৬৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৭৫ জন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১