আমি বিপদ ভঞ্জন বিশ্বাস, পিতাঃ মৃত রাজেন্দ্র নাথ বিশ্বাস, গ্রাম নলামারা, ডাকঘর যোগানিয়া, থানা নড়াগাতী, উপজেলা কালিয়া, জেলাঃ নড়াইল, বিবাদী নয়ন মোল্যা,নাদিম মোল্যা উভয় পিতাঃ নজরুল মোল্যা, গ্রাম বাঐসোনা, ডাকঘর বাঐসোনা থানা নড়াগাতী,জেলা নড়াইল আমাদের নিজস্ব দখলিয় ডুমরিয়া রামনগর মৌজার ২৭৪৯ নং খতিয়ানে ১০৪১০ নং দাগে ০৮ শতক জমি। যা আমাদের বাগান বাড়ি জোরপূর্বক ভোগ দখল করতে চায় এবং বিভিন্ন ভাবে অত্যাচার করে বিভিন্ন সময়ে আমার জমি থেকে বাঁশ কেটে নিয়ে যায় গাছপালা লাগালে সেটা উচ্ছেদ সহ বিভন্নরকম ক্ষতিসাধন করে আসছে। ২০ সে জানুয়ারি বেলা ১১টার সময় আমাদের জমিতে বালু ভরাট করতে গেলে তারা বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করে এবং দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জ্বিত হয়ে আমাদের দিকে ধেয়ে আসে এবং বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। পরে আমার জমিতে ভরাট করা বালু ট্রলিতে করে তুলে নিয়ে যায় তারপর আমি কোন উপায় অন্তর না পেয়ে না পেয়ে ৯৯৯ এ কল করি এবং পরবর্তীতে যতক্ষনে নড়াগাতী থানা স্টাফ ঘটনাস্থলে উপস্থিত হয় ততক্ষনে বিবাদীগন বালু নিয়ে উক্ত স্থান ত্যাগ করে। উল্লেখ থাকে যে, ২৯ মার্চ ১৯৯৩ সন থেকে ১৭৯০ ও ১৭৯১ নং দলিল মূলে উক্ত জমি ভোগ দখল করি।
আমি বাংলাদেশ সরকার ও প্রশাসনের সহযোগিতার দাবি জানাচ্ছি তারা যেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।