বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১২তম জন্ম বার্ষিকী।শনিবার (২০জানুয়ারী) বিকালে র্যালি শেষে প্রেসক্লাব বেনাপোলে আলোচনা সভার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসএ টিভির বেনাপোল প্রতিনিধি নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব মো. নাসির উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবে সভাপতি আলহাজ্ব মহসিন মিলন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব।এ সময় লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি মনিরুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার জিএম আশরাফ,বৈশাখী টিভির সেলিম রেজা, সোনারবাংলা পত্রিকার মশিয়ার রহমান কাজল, নাগরিক টিভির প্রতিনিধি ওসমান গনি, গ্রামের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আসাদুর রহমান আসাদ, গ্লোবাল টিভির প্রতিনিধি রাসেল ইসলামসহ বেনাপোলে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।