মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৪৬
ব্রেকিং নিউজ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত

রিপোর্টার : পরেশ দেবনাথ(কেশবপুর প্রতিনিধি )যশোর
প্রকাশ : রবিবার , ১২ মে ২০২৪ , বিকাল ০৪:৫৩


কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম মাসেদুর রহমান, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভীন শিখা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মা-পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এই শব্দের অতলে লুকানো রয়েছে গভীর স্নেহ, মায়া-মমতা আর অকৃত্রিম ভালোবাসা। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মমতাময়ী মায়ের আঁচল হলো সর্বশেষ আশ্রয়স্থল। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১