বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৫৫
ব্রেকিং নিউজ

ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু আজ

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১০ জুন ২০২৪ , দুপুর ০২:০৩

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা আগামী সোমবার( ১৭ জুন) উদযাপিত হবে। বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে ।

আজ সোমবার (১০ জুন) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলবে ১৪ জুন পর্যন্ত।

আজ বিক্রি হচ্ছে ২০ জুনের ট্রেনের টিকিট। আগামীকাল মঙ্গলবার (১১ জুন) বিক্রি হবে ২১ জুনের টিকিট। ২২ জুনের আসন বিক্রি হবে আগামী ১২ জুন। ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

পশ্চিমাঞ্চলে চলাচল করার আজ সকাল আটটা থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। আর  দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১