বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩২
ব্রেকিং নিউজ

ছোট ছোট কাজ হতে পারে খুব বেশী উপকারী

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:০৩
লেখক:- 
জেবু নেছা জেবু

    একটা গুরুত্বপুর্ণ সীমানায় যদি একটা  ছোট করে গেইট করে দেয়া হয়, যা  বহু লোকের জন্য মসজিদ/ মাদ্রাসা /স্কুল/ বিভিন্ন জরুরী চলাচলের জন্য  অতি গুরুত্বপূর্ণ  তখন তার পূর্ণ্য  অবশ্যই ঐ সীমানার মালিক পায় এবং লোকের ও অনেক সময় আর গাড়ী ভাড়া বেচে যায়।  প্রতিটা গলি বা বাড়ীর সামনে বড় বড় ডাস্টবিন বসালে ময়লা ফেলার নিদিষ্ট  স্থান করে দিলে এলাকা পরিষ্কার থাকে, যত্রতত্র ময়লা ফেলে  বায়ু দুষন হয় না। গ্ৰামে এলাকা ভিত্তিক বড় বড় ডাক্তার এর সাহায্যে অল্প খরচে সাপ্তাহিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা  করা গেলে গরীব মানুষ সুস্থ থাকে। রাস্তা পরিষ্কার ও মেরামত এর কাজ, বড় বড় ভার বাহী ট্টাক  বাস গুলো রাত  দশটার পরে চালানোর  নিয়ম করা গেলে  যানজট কমে যায়। স্কুলের  সময় কমিয়ে  প্রতিদিন চারটা ক্লাস  বাচাদের পড়া নোট করে দেয়া বাধ্যতা মূলক করা হলে আলাদা করে কোচিং ও সপ্তাহে তিনদিন প্রাইভেট রাজনীতি বন্ধ হতো। বিয়ের ক্লাব ভাড়া,মোহরানার পরিমান, বরযাত্রীর    
 পরিমান, স্কুলের ফিস, ডাক্তার ফিস, উকিল ফিস সব সরকার কর্তৃক নির্ধারিত করে দেওয়া হলে দুর্নীতি কমে যেত। আইনের ধারাবাহিকতা ও মামলা নিষ্পত্তির সময়সীমা নির্ধারিত করে দেওয়া হলে জনসাধারণের হয়রানি কমে যেতো। মূলত:  আমরা ছোট ছোট ছাড় দিলেই, নিজেদের সহজেই উন্নত  করতে পারি।।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১