মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:০৪
ব্রেকিং নিউজ

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ , বিকাল ০৩:২০

নড়াইল প্রতিনিধি 

নড়াইল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নড়াইল  জেলা প্রশাসনের উদ্যাগে ৩১ বার তাপোধণির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। 

পরে জাতীয় পতাকা উত্তালন শেষে মুক্তিযুদ্ধ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দশ্যে শহীদ স্মৃতি স্তম্ভ,গণ কবর,বধ্যভূমি ও বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বাংলাদেশ  চেতনা চত্ত্বর স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, জেলা আইনজীবি সমিতি, বিভিন্ন রাজনতিক দল,সরকারি বিভিন্ন দফতরসহ সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ  থেকে পুস্পস্তবক অর্পণ, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।

          এ সময় উপস্থিত ছিলন নড়াইল  জেলা প্রশাসক  মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভাকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা.সাজদা বেগম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলর উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, পৌর মেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১