বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৫৩
ব্রেকিং নিউজ

ড. হাছান মাহমুদ বিমানবন্দরে আটক

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ , রাত ০৯:৪৮

ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ  বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন। ( মঙ্গলবার) বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

৫ আগষ্ট (সোমবার)শেখ  হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। 

জানা যায়, নিরাপত্তাকর্মীরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে আটক করে। বর্তমানে তাকে কোথায় রাখেছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।

এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান, তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন।

এদিকে এর আগে সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১