বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:০১
ব্রেকিং নিউজ

আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না’ বিচারের সম্মুখীন না করে :- হাসনাত

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার , ৫ অক্টোবর ২০২৪ , বিকাল ০৪:৪৩

আওয়ামী লীগ কে  রাজনীতি করার সুযোগ দেয়া হবে না, বিচারের সম্মুখীন না করে। অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছেন।

হাসনাত আব্দুল বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতি সুযোগ দেয়া হবে না।

৫ অক্টোবর ( শনিবার)  দুপুরে রাজধানী রাওয়া কনভেনশন সেন্টারে ‘বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী: বাংলাদেশ ২.০ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন ।

সারজিস আলম ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে।

 সাবেক সামরিক অফিসাররা এ  সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সহ সকল  বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের বিশেষ দিক তুলে ধরেন এ অনুষ্ঠানে ।

এসময় সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কারসহ ৩ দফা দাবি পেশ করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১