বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:২৬
ব্রেকিং নিউজ

কালিয়ায় যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার : নড়াইল প্রতিনিধি || ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৬ জুন ২০২৪ , রাত ১০:৪২

নড়াইলের কালিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রতিনিধির আয়োজনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে কালিয়া প্রতিনিধির অফিস কক্ষে অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিনটি পালন করা হয়।

এ উপলক্ষে  এক র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিন পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম চৌধুরী  এর সভাপতিত্বে  সঞ্চালনা করেন মোঃ শহীদুল ইসলাম।

 এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কান্তি সরকার।

 তিনি বলেন, সংবাদপত্রের জগতে দৈনিক যায়যায়দিন একটি স্বানমধন্য পত্রিকা। এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা পর্যায়ে হওয়াতে আমরা অভিভূত। সাংবাদিকরা যেমন সমাজের দর্পণ তেমনি সংবাদপত্রও সমাজ বিপ্লবে এক বড় সহায়ক।

বর্তমান সময়ে সংবাদপত্রের যে বিকাশ তাতে দেশের উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অনেক বড়। দৈনিক যায়যায়দিন দেশের এ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।

এসময়  আরো উপস্থিত ছিলেন কাজী আরিফুল ইসলাম, পুলক কুমার ঘোষ, অনুপ ভট্টাচার্য, ওসমান খান, রাজু চৌধুরী, বদ্বীপ সাহা, সাইফুল চৌধুরী, আলমঙ্গীর ফকির,মামুন শেখ,  নাজমিন নাহারসহ খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১