৩০ অক্টোবর ( বুধবার) ১১ তম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ (এন্ট্রা-মোহরার) 'দের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি চলে।
এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল-আমিন সরকার, মোঃ আজিজুল হক, এনামুল হাসান, মাসুদ রানা, শাহ রিপন, জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার, রুবেল সহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলার সর্বস্তরের নকল নবীশগণ।
তারা ডিএমসি নিউজ ২৪ কে বলেন,সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবীশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় এই দফায় নকল নবীশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি চলছে।
স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবীশদের দাবি-দাওয়া আজও পূরণ করে নাই ।
বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবীশদের দুঃখ-দুর্দশা লাঘব হয়নি। তাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার/নকল নবীশদের চাকুরী জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার বর্তমান সরকারের নিকট তাদের একমাত্র প্রত্যাশা ।