কবিতা :-অপেক্ষা
কবি ;মো : মামুন মোল্যা
পরাধীন পাকবাহিনীর ভীষণ হাতে
সইতে পারা বেদনার ছিল! তবুও ছিল বহু দূরে;
খুলেছে তারা দেহের বস্ত্র,কেড়েছে মুখের অন্ন;
চাকরি ভোট লুটে তারা,হতে চেয়েছিল ধন্য।
মায়ের ভাষায় হামলা দেখে,ছাত্র জনতা উঠলো হুঁশে;
মারল গুলি মরল বীর,উঠল জেগে বঙ্গ শির।
স্বাধীন করতে ডাক দিয়েছে,ধরছে বাঁশের লাঠি;
ঝাঁপ দিয়েছে বাঙালিরা, যুদ্ধের মহা সমুদ্রে।
মায়ের ত্যাগে বীরের রক্তে,লাল হয়েছে সাগর,
লাশের হিমালয়ে শকুনের রাজত্ব!
শঙ্কিত দুয়ারে বাঙালি বীর সৈনিক মেরেছে কপাট;
কখন আসবে বিজয়ের দাপট?