রংপুরের গঙ্গাচড়া থানার ৮ নং মরনিয়া ইউনিয়নের ছোট রুপায় গ্রামের মোঃ আফছারুল ইসলাম গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
তার ছেলের মৃতদেহ খড়ের গাদা থেকে উদ্ধার করা হয়। উক্ত হত্যাকাণ্ডে জড়িত তাসমিনা বেগম(২৭),হাসান আলী(৪৬),মো: তহছিন আলী(৩৫), মো: মাক্কের আলী(৫০),মো: ইয়াছিন আলী(৩১) সহ আরো দুইজনের নামে মামলা দায়েল করেন গঙ্গাচড়া থানায়। যার মামলা নং -৩। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গংগাচড়া থানায় মামলা দায়ের করার পরও কেন প্রকাশ্য দিবা লোকে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষ এবং বাদী পক্ষের পরিবার কে মামলা প্রত্যাহার করার জন্য ভয়-ভীতি প্রদর্শন করছে । স্থানীয় আলেমার বাজারে গেলে মামলার ৫ নং আসামি অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণ নাসের হুমকি দেয় । যাহার সাক্ষী মোসাম্মৎ ফিরোজা বেগমসহ আরো অনেকেই অবগত রয়েছেন উক্ত ঘটনার সম্পর্কে। এমতাবস্থায় মামলার বাদি নিজের এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।মামলার বাঁদী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ০৮/০৪/২০২৫ তারিখ গংগাচড়া মডেল থানা উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।