মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:২৭
ব্রেকিং নিউজ

বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি নবম পে -স্কেল সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন

রিপোর্টার : ঢাকা প্রতিনিধি : মো : মিজান হাওলাদার
প্রকাশ : শনিবার , ১ জুন ২০২৪ , দুপুর ০১:৩৪

১ জুন ( শনিবার)  সকাল ১০টায় বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি নবম পে -স্কেল সহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ  আকরম খাঁ হল রুমে। 

উল্লেখ্য ; আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশে বলতে চাই যে, আগামী ৬ই জুন বাজেট ঘোষনায় গাড়ি চালকদের জন্য নবম পে-স্কেল সহ উপরোক্ত দাবি গুলো মহান সংসদে বিনয়ের সাথে ঘোষণার অনুরোধ করছি। আমাদের উল্লেখিত দাবিগুলো যথাযথ ভাবে বাস্তবায়ন লক্ষ্যে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকট বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আশা করি আমাদের দাবিগুলো বিবেচনায় এনে তা বাস্তবায়ন করবেন।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

মহান সংসদে আগামী ০৬ই জুন ২০২৪-২০২৫ অর্থ বৎসরে উল্লেখিত দাবিগুলো ঘোষণা না দেওয়া হইলে পরবর্তী কর্মসূচি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আগামী ১২/০৬/২০২৪ইং জেলা প্রশাসক-এর মাধ্যমে ১২ তারিখ দেশ ব্যাপি স্বারক লিপি প্রদান করা হবে।

পরবর্তী কর্মসূচি আগামী ১২/০৬/২০২৪ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ ব্যাপি অনুষ্ঠিত হবে।

উল্লেখিত দাবিগুলো মহান সংসদে ঘোষণা না হলে বাংলাদেশের সকল সরকারি গাড়ি চালকগণ কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় শাখা কমিটি, জেলা শাখা কমিটির, ঢাকা শাখা কমিটি, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর বক্তব্য রাখেন

সভাপতি- আব্দুর রহিম হাওলাদার রানা, কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক- এমদাদুল হক সুজন, কেন্দ্রীয় কমিটি। সহ-সভাপতি- মোঃ মাহাবুব আলম চৌধুরী। সহ-সভাপতি- মোঃ কবির হোসেন, সহ-সভাপতি- মোঃ নুর করিম, সহ-সভাপতি- মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি- মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি- মোঃ রানা হাওলাদার, সিনিয়র সহ সভাপতি- মোঃ নুরুল ইসলাম নুরু,, উপদেষ্টা- জনাব আবুল কাশেম, উপদেষ্টা- আমিনুল ইসলাম, উপদেষ্টা- আলাউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ শামিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ মহিউদ্দিন মহন, সাংগঠনিক সম্পাদক- মোঃ সফর আলী, সাংগঠনিক সম্পাদক- মোঃ মতিউর রহমান। সাংগঠনিক সম্পাদক- মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোঃ তাসলিম খান, অর্থ সম্পাদক- মোঃ শাহিন মাহামুদ, দপ্তর সম্পাদক- মোঃ সাহিদুর রহমান, মোঃ শফিকুর ইসলাম, মহিলা সম্পাদিকা মিলিয়া খানম, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি- মজনু তালুকদার, সাধারণ সম্পাদক- মোঃ লুৎফুর রহমান, খুলনা বিভাগীয় সভাপতি- মনুরুল ইসলাম, সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম, সিলেট বিভাগীয় সভাপতি- মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক- মোঃ শহিদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি- মোঃ আবুল আওয়াল সরকার, সাধারণ সম্পাদক- এনামুল হক, রাজশাহী বিভাগীয় সভাপতি- সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি- মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক- স্বপন ভট্টাচার্য, বরিশাল বিভাগীয় সভাপতি- আব্দুল খালেক, সাধারণ সম্পাদক- মোঃ নুরুল ইসলাম এবং বিভিন্ন জেলা, উপজেলা ও শাখার নেতৃত্ববৃন্দ।সম্মানিত সাংবাদিক মহল নিম্নে আমাদের দাবিগুলো উপস্থাপন করিলাম

১. বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল ঘোষনা করতে হবে। পে-কমিশনে সরকারি গাড়ী চালকদের প্রতিনিধি রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ঘোষিত ১৯৭৩ সনের ১০ দশ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ম গাড়ী চালকদের বেতন ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা/ হেবি স্কেল ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা করতে হবে ও সর্বোচ বেতনের পার্থক্য ১.৫ হতে হবে এবং টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পূর্ণ বহাল করতে হবে।

২. সরকারি গাড়ি চালকদের আউটসোসিং নিয়োগ পদ্ধতি বাতিল করতে হবে ও স্থায়ী পদে নিয়োগ প্রধান করতে হবে, বিভিন্ন সরকারি দপ্তর/প্রতিষ্ঠানের সরকারি গাড়ী চালকদের হয়রানি মূলক বদলির আদেশ, অত্যাচার নির্যাতন মূলক ও মিথ্যা মামলা / হয়রানি বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষনা অনুযায়ী আয়কর বিভাগসহ সকল সরকারী কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে। অন্যান্য পদের ন্যায় সরকারি গাড়ি চালকদের পদ উন্নতির ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন গোপনীয় প্রতিবেদন (এ সি আর) বাতিল করতে হবে।

৩. পূর্বের ন্যায় সরকারি গাড়ি চালকদের শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগ সহ গ্র্যাচুয়িটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ১৯৭৩ সালের বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল ০১ (এক) হতে ১০ (দশ) গ্রেড পূর্ণ নির্ধারন করতে হবে।

৪. সরকারি চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকদের ছেলে মেয়েদের জন্য পোষ্য কোঠা চালু করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পোষ্য কোঠা চালু করতে হবে। সরকারি গাড়ি চালকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। অন্যান্য ভাতা যেমন পোশাক ধোলাই ভাতা ১০০০ টাকা, যাতায়াত ভাতা ২০০০ টাকা, চিকিৎসা ভাতা ৩০০০ টাকাসহ টিফিন ভাতা ১৫০০ টাকা করতে হবে।

৫. সরকারি গাড়ি চালকদের বি.সি.এস ক্যাডারদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি গাড়ি চালকদের বিনা সুদে ৩০ (ত্রিশ) লক্ষ থেকে (৫০) পঞ্চাশ লক্ষ টাকা গৃহ নির্মান ঋণ দিতে হবে।

৬. সরকারী চাকুরিতে প্রবেশ ক্ষেত্রে প্রবেশ বয়স সীমা ৩২ এবং বয়সীমা এবং অবসর গ্রহনের বয়সসীমা ৬২ বছর করতে হবে।

৭. সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইন্সেস নবায়ন পদ্ধতি পূর্বের ন্যায় পোষ্ট অফিসের মাধ্যমে টাকা জমা করে নবায়ন করার সুযোগ প্রদান করতে হবে এবং বি আর টি এর হয়রানি বন্ধ করতে হবে। ডোপটেস্ট মেডিকেল বাতিল করতে হবে। সরকারি গাড়ি চালক পদবি টি কে পরিবর্তন করে সেনাবাহিনীর ন্যায় এম.টি.ও পদে নাম করণ করতে হবে।উপস্থিত বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সকল নেতৃবৃন্দ, সদস্য, সহযোদ্ধা ভাই ও বন্ধু উপস্থিত বাংলাদেশের মুখপাত্র সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রশাসনের সদস্য এবং কর্তা ব্যক্তিগনসহ সকলকে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং প্রাণঢালা অভিনন্দন। সরকারি গাড়ি চালক সমিতি ১৯৬৩ইং সালে স্থাপিত হয়। বর্তমানে স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নামে পরিচিতি লাভ করে।

আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারী গাড়ীচালক সমিতির বিভিন্ন বিভাগ, জেলা, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্বশাসিত ও কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি আমি আব্দুর রহিম হাওলাদার রানা বক্তব্য উপস্থাপন করছি

সম্মানিত সুধী

বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্বরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, সোনার বাংলার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালে ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যে সকল মা বোন সম্ভ্রম হারিয়ে ছিলেন। যাদের আত্মত্যাগে ও ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা ও আজকের আধুনিক বাংলাদেশ। সকলের আত্মার মাগফেরাত কামনা করছি

সম্মানিত উপস্থিতি

আপনারা সকলে অবগত আছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা দেশ নেত্রী মানবতার দৃষ্টান্ত, আধুনিক বাংলাদেশের রূপকার মানবতার মা শেখ হাসিনা মহান সংসদে একাধিকবার বাংলাদেশ সরকারি গাড়ী চালকদের উদ্দেশ্যে মমতাময়ী বক্তব্য দিয়েছেন। সরকারি গাড়ী চালকদের দুঃখ-দুরদর্শার কথা উল্লেখ করে মহান সংসদে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে গাড়ী চালকদের দূরদর্শার কথা ভেবে তাদের যথা সম্ভব সুযোগ-সুবিধা ও বিশ্রামের নির্দেষ প্রদান করেন। এই জন্য বাংলাদেশ সরকারী গাড়িচালক সমিতির পক্ষ হইতে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন ও অতল শ্রদ্ধা জ্ঞাপন করছি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১