কালিয়া নতুন পৌরসভার উত্তর পাশে থানা রোডের ২৩/১নং এর দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক এর নড়াইল শাখার ৮ম তম উপশখার শুব উদ্বোধন হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি ২০২৪) সকাল ১১:৩০ মিনিটে নতুন এই উপশাখার উদ্বোধন করেন কালিয়ার পৌর মেয়র মো: ওয়াহিদুজ্জামান হীরা
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল শাখার ব্যাপস্থাপক মোঃ রায়হান রেজা রাব্বি বলেন জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে আইএফআইসি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।১৯৭৬ সালে এই ব্যাংক টি প্রতিষ্ঠিত, তখন থেকে আজ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ধরে সেবা প্রধান করে যাচ্ছে।সারা বাংলাদেশে আমাদের এখন চৌদ্দশ প্লাস শাখা উপশাখা এবং বাংলাদেশে আমারাই সবচেয়ে বেশি শাখা উপশাখা নিয়ে আছি।
ব্যাংকের অফিসার ইনচার্জ আলামিন মোল্লার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন,কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীমুদ্দিন প্রমুখ।বক্তারা ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নীরি, ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গসহ কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।