বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৪৮
ব্রেকিং নিউজ

সোনারগাঁয়ে শারদীয় দূর্গা পূজায় গীতা পাঠ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

রিপোর্টার : আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ।
প্রকাশ : শনিবার , ১২ অক্টোবর ২০২৪ , বিকাল ০৫:৫৯

আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ। 

সোনারগাঁয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে  পূজামণ্ডপে উৎসব মুখর পরিবেশে  গীতা পাঠ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

শনিবার ( ১২ অক্টোবর) দুর্গাপূজার মহানবমীর দিনে বেলা ৫ টায় সোনারগাঁও  সার্বজনীন শ্রী শ্রী সাধুবাবা শমভুনাথ আশ্রম প্রাঙ্গণে এই আয়োজন করেন

সার্বজনীন শ্রী শ্রী সাধুবাবা শমভুনাথ আশ্রমের সভাপতি শ্রী বিশ্বনাথ দত্ত ও সাধারন সম্পাদক হরি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিযোগীর মাঝে পুরষ্কার বিতরন করেন সোনারগাঁও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রীযুক্ত লোকনাথ দত্ত।


এবারের পূজা কিছুটা শঙ্কার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় আয়োজকরা।


এ বিষয়ে  সার্বজনীন শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ আশ্রম কমিটির সভাপতি শ্রী বিশ্বনাথ দত্ত বলেন, ভালোভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই এ মণ্ডপে ব্যতিক্রম আয়োজন থাকে।


উৎসবকে আরও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১